ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিমির জীবনে নতুন অধ্যায়, সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন • লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ • ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ • শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল • রিজভীর অভিযোগ, ভারত থেকে টাকা পাঠিয়ে নাশকতা করাচ্ছে আ. লীগ • রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ • কিশোরগঞ্জে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ • সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার • ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মা নদীতে ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

ভেড়ামারায় পদ্মা নদীতে ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় পদ্মা নদীতে ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

কুষ্টিয়া: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। এ সময় প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারি জালগুলো জব্দ করা হয়। পরে হার্ডিং ব্রিজের নিচে জনসম্মুখে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নৌপুলিশের এসআই সফি উদ্দিনসহ পুলিশের সদস্যরা এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

মা ইলিশ সংরক্ষণ, মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২১   ৭৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
● ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি
● ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
● ভেড়ামারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের এগিয়ে আসার আহ্বান
● ভেড়ামারায় রবি মৌসুমে ১,৩৭০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার



আর্কাইভ