![]()
ভোলা: গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় ভোলার লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইবিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা এলজিইডির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সড়কগুলোর সঠিক তথ্য সংরক্ষণ, যাচাই-বাছাই এবং উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানুষের যাতায়াত সহজ করা এবং স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান, বেটসের জিআইএস স্পেশালিস্ট মো. আদনান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ২১:০৩:০৮ ১৬ বার পঠিত | ● এলজিইডি ● কোর রোড নেটওয়ার্ক ● মোহাম্মদ সিফাত বিন সাদেক ● লালমোহন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান