![]()
ফরিদপুর: দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সংবাদপত্র দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক রানারের আলফাডাঙ্গা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সদস্যসচিব হরুনুর রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কামরুল ইসলাম ও হারুন অর রশীদ এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান আচ্চু ও সেকেন্দার আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আজিজুর রহমান দুলাল, দৈনিক আমার দেশের প্রতিনিধি গোলাম আজম মনির, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ এবং সদস্য কমরুল হক ভূঁইয়া, আবুল বাশার ও শহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংবাদপত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ পথচলায় দৈনিক রানার পাঠকের আস্থা অর্জন এবং সংবাদ পরিবেশনে যে ভূমিকা রেখে চলেছে, তা প্রশংসনীয়।
বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দৈনিক রানারের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিবসটি উদ্যাপন করা হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৩৯:৩২ ৭ বার পঠিত | ● আলফাডাঙ্গা প্রেসক্লাব ● দৈনিক রানার ● দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ● ফরিদপুর