ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি যাচাইয়ে কালীগঞ্জে মহড়া ও সচেতনতামূলক আয়োজন

দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি যাচাইয়ে কালীগঞ্জে মহড়া ও সচেতনতামূলক আয়োজন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


 দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি যাচাইয়ে কালীগঞ্জে মহড়া ও সচেতনতামূলক আয়োজন

গাজীপুর: কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন লাগলে কীভাবে তা নেভাতে হয়, সে বিষয়ে দুর্যোগ মোকাবিলার মহড়া প্রদর্শন করেন।

এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, সাংবাদিক রিয়াদ হোসাইন ও স্কুলশিক্ষার্থী রায়হানুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুলশিক্ষার্থীরা।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:৫১:০৭   ৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার
● দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা
● সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০
● হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ
● ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকান দখলের মামলা



আর্কাইভ