![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও ব্যবসার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে ভেড়ামারা পৌর এলাকার ঢাকা কোচ কাউন্টার ও ডাকবাংলো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ভেড়ামারা পৌরসভার কাচারিপাড়া এলাকার মৃত খন্দকার সাইদুল ইসলামের ছেলে মো. তামজিদুল ইসলাম (৩৪) রয়েছেন। তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
![]()
অপর দণ্ডপ্রাপ্ত মোফাজ্জেল মণ্ডলের ছেলে মো. মুনতাজ মণ্ডল (৪৫) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাদক ব্যবসার দায়ে তাঁকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কাচারিপাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. আশরাফুল আলম ইমন (৪৩)-কে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:০১:৩৯ ১২ বার পঠিত | ● আমিরুল আরাফাত ● কুষ্টিয়া ● ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান ● ভ্রাম্যমাণ আদালত