ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » শিক্ষার মানোন্নয়নে কাঁঠালিয়ায় শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

শিক্ষার মানোন্নয়নে কাঁঠালিয়ায় শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


\ শিক্ষার মানোন্নয়নে কাঁঠালিয়ায় শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

ঝালকাঠি: শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে কাঁঠালিয়া উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, বলতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়েদুল হক অদুদ, পূর্ব পটিখালঘাটা মমিমন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান পলাশ এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন প্রমুখ।
এন/এস

বাংলাদেশ সময়: ২২:১৯:০০   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●