ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যু

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


\ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যু

পাবনা: চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়া মহল্লার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৭০) মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান। পরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা এশার নামাজের পর তাঁর গ্রামের বাড়ি আগসোয়াইল পুরানপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:২১:১৯   ৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া
● রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যু
● চাটমোহরে ১৭.৯৭ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন
● সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
● বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন



আর্কাইভ