![]()
পাবনা: চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়া মহল্লার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৭০) মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান। পরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা এশার নামাজের পর তাঁর গ্রামের বাড়ি আগসোয়াইল পুরানপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:২১:১৯ ১০ বার পঠিত | ● চাটমোহর পাবনা ● বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ● রাষ্ট্রীয় মর্যাদায় দাফন