ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান • কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস • ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা • লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩ • চাটমোহরে ৯ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা • কাঁঠালিয়ায় জমিতে ভবন নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ • চাটমোহরে সিএনজি উল্টে প্রাণ গেল নারীর, হাসপাতালে স্বামীসহ ৩ জন • কাউখালীতে হাঁস-মুরগি পালনে স্বাবলম্বী হতে ৩০ নারীর প্রশিক্ষণ • দুমকি নতুন বাজারে যাত্রা শুরু করল আরাফ হজ্জ ট্রাভেলস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

পিরোজপুর: মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কাউখালীতে কঁচা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় উপজেলার বেকুটিয়া-সংলগ্ন কঁচা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নদী থেকে প্রায় ২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। পরে জব্দ করা জাল বেকুটিয়া ফেরিঘাট প্রান্তে সর্বসাধারণের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান সম্পর্কে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে আমাদের শূন্য সহনশীলতার নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলে ও সর্বস্তরের জনগণই পাবেন। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান পুরো প্রজনন মৌসুমজুড়েই অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:১৬:০৩   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩
● কাঁঠালিয়ায় জমিতে ভবন নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ



আর্কাইভ