ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কয়রার চার জেলে কারাগারে • দুর্গাপূজার আনন্দ নষ্টের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফাহমিদার • পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার • দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা • পানির অভাবে বিপর্যস্ত পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম, ঝুঁকিতে হাজারো মা মাছ • ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন • কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ • উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধ, এনসিপি নেতাসহ দুই পক্ষের মামলা • কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার • আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ

কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ

ঝালকাঠি: অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের মামলার প্রধান আসামি রাকিব হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বরিশালের একটি দল। গত বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকা থেকে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

রাকিব উপজেলার আমুয়া গ্রামের সরদার পাড়ার আশ্রাব আলী সরদারের নাতি। তার বাবা মৃত; মা রাবেয়া বেগম চট্টগ্রামে থাকেন। কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, একই বাড়ির মনির ফরাজীর মেয়ে তাজেনুর আক্তার শ্রাবণী (১৫) আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে রাকিব তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে আমুয়া গ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে পৌঁছালে রাকিব ও তার সহযোগীরা ওই ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ৪ অক্টোবর রোববার ছাত্রীর বাবা মনির ফরাজী বাদী হয়ে রাকিবসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। গত ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় এসআরবি-৮-এর একটি দল রাকিবকে আটক করে রাতে থানায় হস্তান্তর করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহন জানান, অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৬:১৬   ৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার
● ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন
● কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ
● কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার
● আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি



আর্কাইভ