ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কয়রার চার জেলে কারাগারে • দুর্গাপূজার আনন্দ নষ্টের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফাহমিদার • পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার • দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা • পানির অভাবে বিপর্যস্ত পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম, ঝুঁকিতে হাজারো মা মাছ • ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন • কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ • উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধ, এনসিপি নেতাসহ দুই পক্ষের মামলা • কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার • আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন

৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


 ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার বানাই বাজারসংলগ্ন শ্মশানের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দিলীপ চন্দ্র বর্মনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, জমিটি সরকারি খাসজমি।

এলাকার হিন্দু সম্প্রদায়ের গণস্বাক্ষরসহ বানাই গ্রামের মাহেন্দ্র দাসের ছেলে দিলীপ চন্দ্র দাস গত বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই বাজারসংলগ্ন একটি শ্মশানঘাট দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যবহার করে আসছেন। সেখানে অর্ধশতাধিক সমাধি রয়েছে। প্রায় ৬০ বছর ধরে স্থানটি শ্মশান হিসেবে ব্যবহৃত হচ্ছে। অভিযোগ অনুযায়ী, পাঁচ বছর আগে স্থানীয় প্রভাবশালী দিলীপ চন্দ্র বর্মন শ্মশানের জমি দখল করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগান।

সে সময় স্থানীয় হিন্দুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে তৎকালীন ইউএনও সুফল চন্দ্র গোলদার ও সহকারী কমিশনার (ভূমি) সুমিত সাহা সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং শ্মশানটি উন্মুক্ত করে দেন। অভিযোগকারীদের দাবি, বর্তমানে দিলীপ বর্মন আবারও শ্মশানের জমি দখল করে গাছ লাগিয়েছেন।

গণস্বাক্ষরকারীদের মধ্যে নিখিল কর্মকারসহ কয়েকজন জানান, বাজারের দুলাল কর্মকার, মাহেন্দ্র দাসসহ ৫০ থেকে ৬০ জনের সমাধি সেখানে রয়েছে। বাজার এলাকার হিন্দু সম্প্রদায়ের কারও মৃত্যু হলে সমাধি দেওয়ার মতো আশপাশে আর কোনো জায়গা নেই। তাই জমিটি অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগ অস্বীকার করে দিলীপ চন্দ্র বর্মন বলেন, জমিটি এসএ ১০২৫ ও ১০২৮ খতিয়ানের ৮০৬ ও ৮০৭ দাগের সামনের অংশ এবং সরকারি খাসজমি। জমিটি লিজ পাওয়ার জন্য তিনি সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন করবেন।

কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৮   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার
● ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন
● কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ
● কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার
● আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি



আর্কাইভ