ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই • দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে • নরসিংদীতে বাবার হাতে ছেলে খুন • নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা • সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু • অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী • কালো বোল্ড লুকে নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া • সার ডিলার নিয়োগে বিএনপির বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ গোলাম পরওয়ারের • লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার • লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে

দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে


আশরাফুজ্জামান সরকার( গাইবান্ধা )
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


\ দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে

গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করার পর মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এ অভিযোগ তুলেছেন পেপুলীজোড় কৃষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপক মো. সেলিম মিয়া।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌরশহরে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সেলিম মিয়া জানান, পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে ২০২৪ সালের ৩০ জুলাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগ দেন মো. আ. মান্নান। তাঁর অভিযোগ, যোগদানের পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন ওই কর্মকর্তা।

লিখিত অভিযোগে বলা হয়, পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ লি.)-এর জনতা ব্যাংক পিএলসি, পলাশবাড়ী শাখার হিসাব নম্বর ০১২১০৮১৮৫১ এবং সোনালী ব্যাংক পিএলসি, পলাশবাড়ী শাখার হিসাব নম্বর ০০১০০৫৭৩৬ থেকে সদস্যদের শেয়ার, সঞ্চয় ও এফডিআরের লভ্যাংশের টাকা বিভিন্ন ভুয়া বিল-ভাউচার দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে। গত দুই বছর এক মাসে এসব খাত থেকে প্রায় ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

এ ছাড়া উপজেলার অধীন চলমান অন্যান্য কর্মসূচি—গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি, উদকনিক কর্মসূচি এবং সদাবিক কর্মসূচির এফডিআরের লভ্যাংশ থেকেও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আরও ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন খাত থেকে প্রায় ১০ লাখ টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ করেন সেলিম মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গত ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত কর্মকর্তা একটি ঘটনার দায় তাঁর ওপর চাপিয়ে পলাশবাড়ী থানায় মিথ্যা ও ভিত্তিহীন মামলা করেন বলে অভিযোগ করেন সেলিম মিয়া। ওই মামলার নম্বর জিআর ২৪১/২৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬। তাঁর অভিযোগ, মামলাটিতে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:১২:১৯   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে
● দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা
● পানির অভাবে বিপর্যস্ত পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম, ঝুঁকিতে হাজারো মা মাছ
● উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধ, এনসিপি নেতাসহ দুই পক্ষের মামলা
● দুর্যোগ মোকাবিলায় পীরগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দিবস



আর্কাইভ