ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি • রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর • ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্পিনিং মিলের দুই শ্রমিকের, আহত ৯ • শেরপুরে সংঘর্ষের জেরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ • সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী • এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের • গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের • জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন • কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস • ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ১৯২ মণ্ডপে দুর্গাপূজা, শেষ মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে

পটুয়াখালীতে ১৯২ মণ্ডপে দুর্গাপূজা, শেষ মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


পটুয়াখালীতে ১৯২ মণ্ডপে দুর্গাপূজা, শেষ মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে

পটুয়াখালী: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পটুয়াখালীর আট উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার জেলার ১৯২টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। প্রতিমা তৈরি, রং করা, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবীর বোধন ও পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব।

জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদ্‌যাপন কমিটির তথ্য অনুযায়ী, পটুয়াখালী সদর উপজেলায় ২৭টি, বাউফলে ৬৮টি, গলাচিপায় ২৯টি, মির্জাগঞ্জ ও দশমিনায় ১৮টি করে, কলাপাড়ায় ১৫টি, দুমকিতে ১১টি এবং রাঙ্গাবালী উপজেলায় ছয়টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আট উপজেলার মধ্যে বাউফলে সবচেয়ে বেশি এবং রাঙ্গাবালীতে সবচেয়ে কম মণ্ডপ রয়েছে।

বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমাশিল্পীরা শেষ মুহূর্তে দেবী দুর্গা ও অন্যান্য প্রতিমায় রং করা এবং সাজসজ্জার কাজ করছেন। মণ্ডপ ও আশপাশের এলাকায় আলোকসজ্জার প্রস্তুতিতে ব্যস্ত বিদ্যুৎকর্মীরাও। অন্যদিকে, পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা মণ্ডপ নির্মাণ ও উৎসবের ব্যয় মেটাতে দোকানপাট এবং স্থানীয় বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে অনুদান সংগ্রহ করছেন।

দুর্গোৎসবকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন দর্শনার্থীরাও। নতুন পোশাক কেনার পাশাপাশি পূজার আনুষ্ঠানিকতা ও দেবীর চরণে নিবেদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন অনেকে।

এদিকে, নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিচ্ছে। পূজা উদ্‌যাপন কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হচ্ছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, দুর্গোৎসব ঘিরে এ বছর মণ্ডপগুলোতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ, এসআরবি, কোস্টগার্ড ও আনসার সদস্য মোতায়েন করা হবে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

পটুয়াখালী জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি জানান, মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের প্রতীক্ষা শুরু হয়েছে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবীর আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:৪৪:৩৮   ৩৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
● তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৪ জেলের এক মাসের কারাদণ্ড
● পটুয়াখালীর ১৯২ মণ্ডপে দুর্গাপূজার সূচনা, ঢাক-শঙ্খে মুখর মন্দির
● নিরাপত্তার আশ্বাসে খুলল শতবর্ষী মিশ্রীপাড়া সীমা বৌদ্ধবিহারের ফটক
● পায়রা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার, দুই জেলে গ্রেপ্তার



আর্কাইভ