ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি • রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর • ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্পিনিং মিলের দুই শ্রমিকের, আহত ৯ • শেরপুরে সংঘর্ষের জেরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ • সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী • এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের • গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের • জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন • কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস • ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় কৃষকের দুই সেচযন্ত্রে আগুন, চার একর ধানখেত নিয়ে শঙ্কা

আলফাডাঙ্গায় কৃষকের দুই সেচযন্ত্রে আগুন, চার একর ধানখেত নিয়ে শঙ্কা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


আলফাডাঙ্গায় কৃষকের দুই সেচযন্ত্রে আগুন, চার একর ধানখেত নিয়ে শঙ্কা

ফরিদপুর: আলফাডাঙ্গায় রাতের আঁধারে আরকান মোল্যা নামের এক কৃষকের দুটি সেচযন্ত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দরুনা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার সকালে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক আরকান মোল্যা। তিনি উপজেলার জাটিগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল হক সুরাপ মোল্যা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের দরুনা গ্রামে দুটি সেচযন্ত্রের সাহায্যে প্রায় চার একর জমিতে ইরি ধানের চাষ করছিলেন কৃষক আরকান মোল্যা। প্রতিদিনের মতো শুক্রবার সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, তাঁর দুটি সেচযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কৃষিজমিতে পানি সেচের জন্য ব্যবহৃত মেশিন দুটি পুড়িয়ে দিয়েছে।

আগুনে সেচযন্ত্র দুটি পুড়ে যাওয়ায় চার একর জমিতে ইরি ধানের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেচের পানি না পেলে ধানখেত শুকিয়ে ফসল নষ্ট হতে পারে—এমন আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন ৪৫ বছর বয়সী কৃষক আরকান মোল্যা। ফসলের ক্ষতির আশঙ্কার পাশাপাশি চাষাবাদের জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ নিয়েও চিন্তিত তিনি। সেচযন্ত্র দুটির বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধলাখ টাকা।

কৃষক আরকান মোল্যা জানান, বর্তমানে দুটি সেচযন্ত্র দিয়ে চার একর জমিতে ইরি ধানের চাষ চলছে। নিজের সেচযন্ত্রের সাহায্যে প্রতিদিন জমিতে পানি দেওয়া হয়। একটি সেচযন্ত্র থেকে অন্যটির দূরত্ব প্রায় ৭০০ ফুট। যন্ত্র দুটি পুড়িয়ে দেওয়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, কর্মসংস্থান ব্যাংকের আলফাডাঙ্গা শাখা থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে সেচযন্ত্র দুটি কিনে চার একর জমিতে ধান চাষ করছেন। ধানের চারার বয়স এখন দুই মাস। আর এক মাসের মধ্যে ধানগাছে শিষ বের হওয়ার কথা। এ সময় জমিতে সেচ দিতে না পারলে ধানগাছ শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁকে। চাষাবাদের জন্য ঋণ নেওয়ায় ফসল নষ্ট হলে সেই টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, “অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২২:১৯:২০   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি
● রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর
● সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী
● আলফাডাঙ্গায় কৃষকের দুই সেচযন্ত্রে আগুন, চার একর ধানখেত নিয়ে শঙ্কা
● নরসিংদীতে বাবার হাতে ছেলে খুন



আর্কাইভ