ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি • রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর • ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্পিনিং মিলের দুই শ্রমিকের, আহত ৯ • শেরপুরে সংঘর্ষের জেরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ • সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী • এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের • গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের • জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন • কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস • ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » দুর্গাপূজার আগেই শ্মশানঘাট পেল ভেড়ামারার ৪০ পরিবারের দাস সম্প্রদায়

দুর্গাপূজার আগেই শ্মশানঘাট পেল ভেড়ামারার ৪০ পরিবারের দাস সম্প্রদায়


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


দুর্গাপূজার আগেই শ্মশানঘাট পেল ভেড়ামারার ৪০ পরিবারের দাস সম্প্রদায়

কুষ্টিয়া: দুর্গাপূজার আগেই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে শ্মশানঘাটের ব্যবস্থা পেয়েছে কুষ্টিয়ার ভেড়ামারার দাস সম্প্রদায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাহাদুরপুর ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় প্রায় এক বিঘা খাসজমি শ্মশানঘাটের জন্য নির্ধারণ করে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সম্প্রদায়ের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত বছর পদ্মা নদীর ভাঙনে আরকান্দি মাধবপুর এলাকার দাস সম্প্রদায়ের একমাত্র শ্মশানঘাটটি বিলীন হয়ে যায়। এরপর থেকে মরদেহ সৎকারের নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তিতে পড়েন ৩৫ থেকে ৪০টি পরিবারের সদস্যরা।

ইউএনও মো. আমিরুল আরাফাত জানান, দাস সম্প্রদায়ের সমস্যার কথা জানার পর উপজেলা প্রশাসন দ্রুত সমাধানের উদ্যোগ নেয়। এ কাজে জেলা প্রশাসকও সহযোগিতা করেছেন।

দুর্গাপূজার আগে শ্মশানঘাটের ব্যবস্থা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দাস সম্প্রদায়ের সদস্যরা।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৩৩:৪৩   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা
● দুর্গাপূজার আগেই শ্মশানঘাট পেল ভেড়ামারার ৪০ পরিবারের দাস সম্প্রদায়
● মহেশ্বরীপুরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মেহেদি হাসান
● ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের এক মাসের কারাদণ্ড
● ভেড়ামারায় ১ লাখ ৩৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ



আর্কাইভ