ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি • রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর • ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্পিনিং মিলের দুই শ্রমিকের, আহত ৯ • শেরপুরে সংঘর্ষের জেরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ • সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী • এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের • গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের • জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন • কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস • ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর মোঃ নাইম আলীকে (২১) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। এ সময় প্রকল্প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহির উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ওই গ্রামের মোঃ ফজলুর রহমানের নাবালিকা মেয়ে মোছাঃ লামিয়া খাতুনের সঙ্গে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মোঃ নাইম আলীর বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সত্যতা পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী বরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা

সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অল্প বয়সে বিয়ে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৩৭:৩৮   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা
● দুর্গাপূজার আগেই শ্মশানঘাট পেল ভেড়ামারার ৪০ পরিবারের দাস সম্প্রদায়
● মহেশ্বরীপুরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মেহেদি হাসান
● ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের এক মাসের কারাদণ্ড
● ভেড়ামারায় ১ লাখ ৩৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ



আর্কাইভ