ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি • রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর • ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্পিনিং মিলের দুই শ্রমিকের, আহত ৯ • শেরপুরে সংঘর্ষের জেরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ • সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী • এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের • গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের • জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন • কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস • ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

পিরোজপুর: মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে কাউখালীতে কঁচা নদীতে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নদী থেকে প্রায় ৫ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান সম্পর্কে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের জনগণই পাবেন। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, “উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মা ইলিশের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো প্রজনন মৌসুমজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৪০:০৯   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
● তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৪ জেলের এক মাসের কারাদণ্ড
● পটুয়াখালীর ১৯২ মণ্ডপে দুর্গাপূজার সূচনা, ঢাক-শঙ্খে মুখর মন্দির
● নিরাপত্তার আশ্বাসে খুলল শতবর্ষী মিশ্রীপাড়া সীমা বৌদ্ধবিহারের ফটক
● পায়রা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার, দুই জেলে গ্রেপ্তার



আর্কাইভ