ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “ঋণের শৃঙ্খল ভাঙো, অর্থনীতির নিয়ন্ত্রণ জনগণের হাতে দাও”—এই স্লোগান সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পৌর সদরের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার বাংলাদেশ ও চলনবিল রক্ষায় আমরা যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চলনবিল রক্ষায় আমরার আহ্বায়ক ও সাংবাদিক হেলালুর রহমান জুয়েল।
চলনবিল রক্ষায় আমরার সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাটমোহর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক শামীম হাসান মিলন, মো. খলিলুর রহমান এবং পূজা উদযাপন কমিটির প্রচার সম্পাদক রিন্টু কুন্ডু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৪২:৩৪ ১১ বার পঠিত | ● চলনবিল রক্ষায় আমরা ● চাটমোহর মানববন্ধন ● জলবায়ু ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ● ধরিত্রী রক্ষায় আমরা