ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি • রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর • ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্পিনিং মিলের দুই শ্রমিকের, আহত ৯ • শেরপুরে সংঘর্ষের জেরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ • সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী • এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের • গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের • জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন • কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস • ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’, চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের

ব্রাহ্মণবাড়িয়া: গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজ এলাকায় চাঁদাবাজি হলে এর বিরুদ্ধে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন রুমিন ফারহানা।

স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশের এখন এই অবস্থা হইছে যে গরু-মহিষরে ঘাস খাওয়াইতে হইলেও চান্দা দিয়া খাওয়াইতে হয়। চান্দা না দিলে খামারের মাছের খাবারে বিষ মেশানো হয়।’*

তিনি আরও বলেন, ‘আমার এলাকায় চান্দাবাজি হইলে আমি কাউকে চিনি না। আমি তাঁর বিরুদ্ধে রাস্তায় দাঁড়াব। ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমার কোনো আত্মীয় নাই, যাকে সারের ডিলারশিপ দিতে হবে। আমার কোনো আত্মীয় নাই, যাকে রাস্তার কাজের ঠিকাদারি দিতে হবে। আমার কোনো আত্মীয় নাই, যাকে চান্দা দিয়া আপনাদের ব্যবসা করতে হবে।’

রুমিন ফারহানা বলেন, ‘আমার কোনো কর্মীর বিষয়ে যেকোনো অভিযোগ থাকলে নাম–পরিচয় গোপন রেখে লিখিতভাবে আমাকে জানাবেন। আপনাদের পরিচয় আমি প্রকাশ করব না। কিন্তু সেই কর্মীর ব্যাপারে যে ব্যবস্থার নেওয়ার, আমি সে ব্যবস্থা নেব। আমার কোনো কর্মী যদি আমার কোনো ভোটারের সঙ্গে একটুও বেয়াদবি করে, আমার ওই কর্মীর নাম আমার কাছে জমা দেবেন, বাকি ব্যবস্থাটা আমি করব।’

এ ছাড়া স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘১৭ বছর আমরা আন্দোলন–সংগ্রাম করেছি। আমরা আশা করেছিলাম, আমরা জনগণের একটা সরকার পাব, যারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, গ্যাসের সমস্যা সমাধান করবে, আইনশৃঙ্খার পরিস্থিতির উন্নয়ন ঘটাবে, জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখবে।… আমাদের এমন দুর্ভাগ্য, ৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নাই। ঢাকা শহরে একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’

বাংলাদেশ সময়: ২২:৪৬:২২   ১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের
● গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের
● আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই
● সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু
● সার ডিলার নিয়োগে বিএনপির বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ গোলাম পরওয়ারের



আর্কাইভ