ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দুর্গোৎসব ঘিরে সুর ছন্দ সংগীত একাডেমির সাংস্কৃতিক আয়োজন

কাউখালীতে দুর্গোৎসব ঘিরে সুর ছন্দ সংগীত একাডেমির সাংস্কৃতিক আয়োজন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


কাউখালীতে দুর্গোৎসব ঘিরে সুর ছন্দ সংগীত একাডেমির সাংস্কৃতিক আয়োজন

পিরোজপুর: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সুর ছন্দ সংগীত একাডেমি’র উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর সুর ছন্দ সংগীত একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুর ছন্দ সংগীত একাডেমির সহসভাপতি সুশীল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, জ্যেষ্ঠ শিক্ষক রিপন কুমার সিকদার, অসীম কুমার দাস, জ্যেষ্ঠ স্টাফ নার্স উমা পাল ও রিতা হালদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক অনুরাগীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুর ছন্দ সংগীত একাডেমির সাধারণ সম্পাদক শ্যামল হালদার।

আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বরিশাল বেতারের বিশিষ্ট শিল্পী বনানী হালদারের সার্বিক পরিচালনায় সুর ছন্দ সংগীত একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে অংশ নেন রূপকথা হালদার, রোদেলা কর্মকার, অর্ণব দাস, মল্লিকা দাস, অর্পিতা মন্ডল, মন্দিরা দাস, অদ্বিতীয়া সিকদার, আদ্রিতা হালদার, তন্বী মজুমদার ও প্রথা হালদার। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের সুমধুর সুর ও সংগীতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৮:৪০:২৯   ১৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ