ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
নিহত পিয়ারুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। রাজবাড়ী সদর থানাসহ বিভিন্ন থানায় তাঁর নামে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার সময় পিয়ারুলকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে হেলমেট ও মাস্ক পরা দুই অজ্ঞাত মোটরসাইকেল আরোহী। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক ইসিজি করে তাঁর হার্টবিট পাননি। পরে জরুরি ভিত্তিতে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ফরিদপুরে নেওয়ার পথে পিয়ারুলের মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক বলেন, “পিয়ারুলের শরীরে দুটি গুলির চিহ্ন পেয়েছি। হাসপাতালে আনার পর ইসিজি করা হলে তাঁর হার্টবিট পাওয়া যায়নি। পরে আমরা তাঁকে ফরিদপুরে রেফার্ড করি।”
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ফরিদপুরে পাঠানোর পরামর্শ দেন। ফরিদপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পিয়ারুলের নামে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশসহ একাধিক পুলিশ সদস্য তাঁর পেছনে মোতায়েন রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪৬ ১৫ বার পঠিত | ● পিয়ারুল ইসলাম ● রাজবাড়ী সদর ● রাজবাড়ীতে গুলি ● সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ