ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি • রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর • ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্পিনিং মিলের দুই শ্রমিকের, আহত ৯ • শেরপুরে সংঘর্ষের জেরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ • সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী • এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের • গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের • জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন • কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস • ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর

রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর

ঢাকা: রাজধানীর শ্যামলী মোড়ে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মুক্তা। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। অপর নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে শ্যামলী ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে এক নারীকে মাথার খুলি ভাঙা অবস্থায় মৃতপ্রায় পড়ে থাকতে দেখা যায়। অপর নারী গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন।

পরে দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত নারী মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই নারী ফুটপাতেই থাকতেন। ভোরে দ্রুতগতির একটি ট্রাক যাওয়ার সময় তাঁরা সেটির সামনে দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হন তাঁরা।

পুলিশ জানিয়েছে, নিহত দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৩   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি
● রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর
● সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী
● আলফাডাঙ্গায় কৃষকের দুই সেচযন্ত্রে আগুন, চার একর ধানখেত নিয়ে শঙ্কা
● নরসিংদীতে বাবার হাতে ছেলে খুন



আর্কাইভ