ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিখোঁজের দুই দিন পর খালে মিলল ১০ মাসের শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ১০ মাসের শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


নিখোঁজের দুই দিন পর খালে মিলল ১০ মাসের শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে আল আমিনের বসতবাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাসেল ঘরের মধ্যে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঘুম থেকে জেগে রাসেল তাঁদের ঘরে রুমানার বোনের স্বামী আল আমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শিশুটিকে আর খুঁজে পাননি।

পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জেরে আল আমিন শিশুটিকে হত্যা করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই আল আমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন রুমানা। এর আগে বৃহস্পতিবার দুপুরে আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩৫   ২১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ