ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ • পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ • ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা • কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস • ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক • পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত • লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা • ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন • পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা • কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা

লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা

ভোলা: সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার মোকাবিলা করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লালমোহনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) লালমোহন উপজেলা পরিষদের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে নারী ও তরুণদের জীবনে জেন্ডার স্টেরিওটাইপের প্রভাব, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

নারী ও তরুণদের জীবনকে প্রভাবিত করে এমন নেতিবাচক সামাজিক ধারণা ও বৈষম্যমূলক মানসিকতা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্প। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়া এবং সাংবাদিক ইউসুফ আহমেদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীরা সভায় অংশ নেন।

সভায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সমতা প্রতিষ্ঠার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। দলগত কাজ, মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা এসব সমস্যা চিহ্নিত করেন। পাশাপাশি, সমস্যাগুলো মোকাবিলায় সম্ভাব্য সমাধান ও করণীয় সম্পর্কে নিজেদের মতামত ও পরিকল্পনা উপস্থাপন করেন।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সমাজ থেকে জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা দূর করতে ব্যক্তি, পরিবার, সমাজ, যুব সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণদের সচেতনতা, ইতিবাচক ভূমিকা ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তাঁরা আরও বলেন, নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব স্তরে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে হবে। এ জন্য তরুণদের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় ও গঠনমূলক আলোচনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ আয়োজনের মধ্য দিয়ে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব আরও জোরালোভাবে উঠে আসে।

বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন বিশ্বাস করে, তরুণদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব। এমন একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনটির প্রত্যাশা, যেখানে লিঙ্গপরিচয় নয়, বরং প্রত্যেকের অধিকার, সক্ষমতা ও সম্ভাবনার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত হবে।

সমতার বাংলাদেশ গড়তে তরুণদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকুক—এ প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

বাংলাদেশ সময়: ১৯:১৬:০৩   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ
● ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা
● কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
● পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত
● লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা



আর্কাইভ