ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ • পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ • ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা • কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস • ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক • পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত • লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা • ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন • পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা • কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত

পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত

পিরোজপুর: কাউখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বেকুটিয়া সেতুর ওপারে উত্তর শিয়ালকাঠী নতুন বাজারের ব্যাপারী বাড়ির সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক আলমগীর হোসেন (৫০) এবং দুই যাত্রী রিফাত হোসেন (২২) ও স্মৃতি (১৮)। তাঁরা সবাই কাউখালী উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে, একই দিনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিরোজপুর সদরের বাসিন্দা সাংবাদিক মাসুম বিল্লাহও আহত হন। এ বিষয়ে আহত সাংবাদিক মাসুম বিল্লাহ জানান, বেপরোয়া অটোরিকশা চলাচলের কারণে প্রতিদিন সাধারণ যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এসব অটোরিকশার চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই, নেই কোনো লাইসেন্স।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে বর্তমানে থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২০:২৪   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ
● ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা
● কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
● পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত
● লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা



আর্কাইভ