ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ • পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ • ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা • কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস • ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক • পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত • লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা • ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন • পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা • কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন ডা. মো. একরামুল হক। রবিবার (১৮ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
ডা. মো. একরামুল হকের যোগদানকে কেন্দ্র করে ভেড়ামারা উপজেলার সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবার পরিধি বাড়ানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান সরকারি প্রতিষ্ঠান। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ এখানে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিতে আসেন। তাই চিকিৎসাসেবার মান বৃদ্ধি, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন দায়িত্বে ডা. মো. একরামুল হকের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো, মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা।

সংশ্লিষ্ট মহলের আশা, স্বচ্ছতা, জবাবদিহি ও সেবার মানোন্নয়নে গুরুত্ব দিয়ে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের কাছে আরও আস্থাশীল প্রতিষ্ঠানে পরিণত করতে ভূমিকা রাখবেন।

ডা. মো. একরামুল হকের নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ভেড়ামারার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৫৪   ২ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক
● নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু
● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক
● সুন্দরবনের নদীতে মাইক্রোপ্লাস্টিক, পশুরের মাছে সহনীয় মাত্রার বেশি ভারী ধাতু
● নজরুল বর্ষ উপলক্ষে ভেড়ামারায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



আর্কাইভ