ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ • সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা • ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি • ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের • হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত • ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল • রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড • ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস

ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নার্গিস খাতুন ক্রীড়া ক্যাটাগরিতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নার্গিস খাতুনের হাতে পুরস্কার তুলে দেন। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে।

নার্গিস খাতুনের এ অর্জনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

এক অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, নার্গিস খাতুনের এ অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:৩১:৪১   ৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড
● ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস
● পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা
● চাটমোহরে মেহগনি গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু
● আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল চাটমোহরের যুবকের



আর্কাইভ