ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ • সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা • ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি • ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের • হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত • ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল • রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড • ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী: মহানগরীর বোয়ালিয়া থানার একটি শিশু ধর্ষণ মামলায় মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

১৮ অক্টোবর রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।

মামলাটি তদন্ত শেষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:৩৫:০৬   ২ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড
● ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস
● পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা
● চাটমোহরে মেহগনি গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু
● আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল চাটমোহরের যুবকের



আর্কাইভ