ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ • সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা • ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি • ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের • হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত • ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল • রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড • ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল

১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


ফরিদপুর: ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল

ফরিদপুর: দীর্ঘ ১৭ বছর পর নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন সালথা উপজেলা যুবদলের নেতাকর্মীরা। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের পাশে থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবে যুবদল। পাশাপাশি তরুণদের ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সালথা উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. হাসান আশরাফকে আহ্বায়ক, কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. এনায়েত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর নতুন কমিটি গঠিত হওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ অন্য নেতারা।

এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল শুরুর আগে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফ নবগঠিত কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

আনন্দ মিছিল ও সমাবেশ শেষে নবগঠিত কমিটির নেতারা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:৩৭:৩৭   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ
● ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল
● ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন
● নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড়
● সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী



আর্কাইভ