ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা • ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি • ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের • হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত • ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল • রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড • ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস • লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


কুষ্টিয়া: পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

কুষ্টিয়া: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৯২ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। এ সময় নৌপুলিশের অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর নিষিদ্ধ জালগুলো জব্দ করার পর হার্ডিং ব্রিজের নিচে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নৌপুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

মৎস্যসম্পদ রক্ষা, মা ইলিশ সংরক্ষণ এবং নদীতে মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:৪০:৪৯   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
● ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক
● নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু
● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক



আর্কাইভ