![]()
কুষ্টিয়া: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৯২ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। এ সময় নৌপুলিশের অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর নিষিদ্ধ জালগুলো জব্দ করার পর হার্ডিং ব্রিজের নিচে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নৌপুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
মৎস্যসম্পদ রক্ষা, মা ইলিশ সংরক্ষণ এবং নদীতে মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২১:৪০:৪৯ ৫ বার পঠিত | ● কুষ্টিয়া ● পদ্মা নদী ● ভেড়ামারায় চায়না দুয়ারি জাল জব্দ ● মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬