ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ • সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা • ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি • ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের • হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত • ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল • রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড • ক্রীড়া ক্ষেত্রে অবদানে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবির নার্গিস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের


জেলা প্রতিনিধি ( ভোলা )
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


ভোলা: বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

ভোলা: সদর উপজেলায় বিএনপি নেতা হোসেন হাওলাদারকে ছুরিকাঘাতের অভিযোগে গণপিটুনির শিকার মো. আসিব (২৫) মারা গেছেন। রোববার (১৮ অক্টোবর) ভোরে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আসিব উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের ধলু হাওলাদারের ছেলে। এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে একই ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত হোসেন হাওলাদার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ৮টার দিকে একটি নির্জন স্থানে কয়েকজনকে নিয়ে লুডু খেলছিলেন আসিব। এ সময় স্থানীয় বিএনপি নেতা হোসেন হাওলাদার কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে তাদের বাধা দেন এবং ওই স্থানে লুডু খেলতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তারা সেখান থেকে চলে যান।

এরপর আসিব স্থানীয় আনন্দবাজারে গেলে সেখানে আগে থেকেই উপস্থিত হোসেন হাওলাদারের সঙ্গে তার আবারও বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে আসিব ধারালো ছুরি দিয়ে হোসেন হাওলাদারকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে আসিব বাড়িতে চলে যান।

আহত বিএনপি নেতাকে উদ্ধার করে প্রথমে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে স্বজনেরা তাকে ঢাকায় নিয়ে যান।

রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান বেপারী গণমাধ্যমকে বলেন, ছুরিকাঘাতে আহত হোসেন হাওলাদার রাজাপুর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

অন্যদিকে, রাত আনুমানিক ৯টার দিকে আসিব বাড়ি থেকে বের হয়ে আনন্দবাজারে গেলে তাকে ঘিরে মারধর করা হয়। আহত বিএনপি নেতার অনুসারী, স্বজন ও স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গণপিটুনির শিকার আসিবকে ইলিশা পুলিশ ফাঁড়ির সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে রাত ১টার দিকে চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আসিবের মাথা ও শরীরের অধিকাংশ স্থানে মারধরের আঘাতের চিহ্ন ছিল।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে হাসপাতালে থানা-পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিস্তারিত জানেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম বলেন, স্থানীয় লোকজনের মারধরে একজন গুরুতর আহত হয়েছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত আনুমানিক ১১টার দিকে আসিবকে উদ্ধার করে প্রথমে ইলিশা লঞ্চঘাট এলাকায় নেওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পিকআপে করে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:৫৩:২৪   ২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের
● লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ
● ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা
● কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
● পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত



আর্কাইভ