ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


কুষ্টিয়া: বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সজিব ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানস্থলটি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা ‘বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টার’-এর পাশে অবস্থিত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো ও সঞ্চালন লাইনের নিচে অবস্থিত সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত সজিব ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:০০:১০   ৫ বার পঠিত  | ●   ●   ●