ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে কাল শুরু স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট • ভোলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের শোডাউন, চাইলেন জনসমর্থন • ভোলায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে • রংপুরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরএমপির বিশেষ নিরাপত্তা প্রস্তুতি • পিরোজপুরে ১০২ পূজামন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান ও উপহার বিতরণ • রংপুরে ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার • পাইকগাছায় দুর্গাপূজায় ১৫১ অসচ্ছল নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি • রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, ১২ জেলের কারাদণ্ড • পটুয়াখালীতে সংরক্ষিত বনে তরমুজখেত, উপড়ে ফেলা হলো ৫০০ ঝাউগাছ • কুষ্টিয়ায় দখল-দূষণে বিপন্ন ঐতিহ্যবাহী হিসনা নদী, কমছে নাব্যতা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম সবুজ

আড়াইহাজারে আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম সবুজ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


আড়াইহাজারে আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম সবুজ

নারায়ণগঞ্জ: উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আড়াইহাজার পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ। ঢাকা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনায় তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের ওপর আস্থা রেখে তাঁকে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। শফিকুল ইসলাম সবুজ এ পদে মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী তাঁকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

শফিকুল ইসলাম সবুজ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ভৌত অবকাঠামোর উন্নয়ন ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে অভিভাবক, শিক্ষক এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৬   ১১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম সবুজ
● প্রবাসীদের শুধু টাকা তৈরির মেশিন ভাববেন না : শামীমা রাহিম
● ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ
● ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল
● ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন



আর্কাইভ