ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে কাল শুরু স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট • ভোলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের শোডাউন, চাইলেন জনসমর্থন • ভোলায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে • রংপুরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরএমপির বিশেষ নিরাপত্তা প্রস্তুতি • পিরোজপুরে ১০২ পূজামন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান ও উপহার বিতরণ • রংপুরে ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার • পাইকগাছায় দুর্গাপূজায় ১৫১ অসচ্ছল নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি • রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, ১২ জেলের কারাদণ্ড • পটুয়াখালীতে সংরক্ষিত বনে তরমুজখেত, উপড়ে ফেলা হলো ৫০০ ঝাউগাছ • কুষ্টিয়ায় দখল-দূষণে বিপন্ন ঐতিহ্যবাহী হিসনা নদী, কমছে নাব্যতা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রবাসীদের শুধু টাকা তৈরির মেশিন ভাববেন না : শামীমা রাহিম

প্রবাসীদের শুধু টাকা তৈরির মেশিন ভাববেন না : শামীমা রাহিম


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


মসজিদে নামাজ মন্দিরে পুজা

ঢাকা: সৌদি আরবের জেদ্দায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ঢাকার দোহার উপজেলার দুই রেমিট্যান্স যোদ্ধা মহিদুল ইসলাম পলাশ(৩৬) ও ওবায়দুল ইসলাম(৩৭)।সোমবার বিকেলে নিহত এই দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলা।

রোববার (১৮ অক্টোবর) রাতে লন্ডন থেকে দেশে ফিরেই সোমবার তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

উত্তর শিমুলিয়া ইটভাটা সংলগ্ন নিহত পলাশের পরিবারের খোঁজ খবর ও সহায়তা প্রদানকালে শামীমা রহিম শিলা বলেন, ‘গতকাল দেশে ফিরেই হৃদয়ের টানে প্রতিবেশী নিহত পলাশের দুই সন্তানকে দেখতে এসেছি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আমাদের এলাকার বহু পরিবার চলে। তাই তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।’
এ সময়ে প্রবাসীদের সম্মান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের যেন আমরা শুধু টাকা তৈরির মেশিন হিসেবে না দেখি। তারা প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করেন দেশের মানুষকে ভালো রাখতে। নিজের সন্তানদের সুখে রাখতে। সবার মুখে হাসি ফোটাতে বিদেশে পাড়ি জমানো সেই বাবাকে আজ চলে যেতে হলো।রেখে গেলেন ৯ বছরের মেয়ে এবং মাত্র ৩ মাসের শিশু ছেলেকে । এমনকি ছেলেটির মুখটাও দেখে যেতে পারেননি পলাশ।’

দোহারের বিত্তশালীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রবাসে কেউ মারা গেলে তাদের পরিবারের পাশে সমাজের সামর্থ্যবানদের দাঁড়ানো উচিত।

পরে তিনি নিহত পলাশ ও ওবায়দুলের মায়েদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি পলাশের মেয়ের পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন শামীমা রাহিম।

উল্লেখ্য,গত ৬ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরের তামান ইন আখিল এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময়ে ভবনে অবস্থানরত পলাশ ও ওবায়দুল আগুনের ধোঁয়ায় আটকা পড়ে মারা যান।
নিহত মহিদুল ইসলাম পলাশ দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে এবং একই গ্রামের হারুন বেপারীর ছেলে ওবায়দুল ইসলাম। এরা জীবিকার তাগিদে কয়েক বছর আগে তাঁরা সৌদি আরবে যান।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪১   ১১ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম সবুজ
● প্রবাসীদের শুধু টাকা তৈরির মেশিন ভাববেন না : শামীমা রাহিম
● ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ
● ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল
● ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন



আর্কাইভ