ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• অসহায় ভাববেন না, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে স্পিকার মেজর হাফিজ • শাড়িতে হাত মুছেই ভাইরাল কাজল, ভক্তরা বলছেন ঘরের মেয়ে • সাইবার হয়রানিতে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘ঝামেলা নিয়েই চলে যেতে হবে’ • সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি • ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে শফিকুর রহমানের মন্তব্য, ‘ভালো নিয়তেই করেছেন হয়তো’ • ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন • রাজশাহীর জনসভায় তারেক রহমানের দাবি, শ্রমিক অসন্তোষে অর্থ দিচ্ছে পলাতক স্বৈরাচার • ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, বিএনপির অন্তর্কোন্দলেই ৪০ • কুষ্টিয়ায় গৃহবধূর মুখে হারপিক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে • রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে সহায়তাবঞ্চিত দুই শতাধিক রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ

উলিপুরে সহায়তাবঞ্চিত দুই শতাধিক রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


কুড়িগ্রামের উলিপুরে সহায়তাবঞ্চিত দুই শতাধিক রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ

কুড়িগ্রাম: উলিপুরে দুই শতাধিক দরিদ্র রবিদাস পরিবারে দুর্গাপূজার আনন্দ নেই। আর্থিক সংকটের কারণে তারা নতুন পোশাক কিনতে পারেননি। অন্যান্য বছর দুর্গাপূজা উপলক্ষে অসহায় পরিবারগুলো বিভিন্নভাবে সহায়তা পেলেও এ বছর তা না পাওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ নেই। সরকারি ও বেসরকারি কোনো সহায়তা না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৮০০ রবিদাস পরিবারের বসবাস। এর মধ্যে দুই শতাধিক পরিবার দারিদ্র্যসীমার নিচে বাস করেন। দীর্ঘদিন ধরে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। চলতি দুর্গোৎসবেও সরকারি ও বেসরকারি সহায়তা না পাওয়ায় এসব দরিদ্র পরিবার দুর্বিষহ জীবনযাপন করছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে পৌরসভার তেঁতুলতলা এলাকার রবিদাস সম্প্রদায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারগুলোর মধ্যে শারদীয় দুর্গোৎসবের কোনো আমেজ নেই। ভুলুয়া রবিদাস (৬৩) বলেন, “উৎসব শুরু হলেও আমাদের মতো পরিবারগুলোর মধ্যে তা নেই। অতি কষ্টে দিনযাপন করায় ছেলেমেয়েদের নতুন জামাকাপড় কিনে দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আমাদের ব্যবসা প্রায় অচল। যা আয় হয়, তা দিয়ে কোনো রকমে সংসার চালাই। বছরের অন্যান্য দিন আর পূজার দিনগুলো আমাদের কাছে একই রকম। আমরা সবসময় সমাজে অবহেলিত। অন্যান্য বছর প্রশাসন আমাদের সহযোগিতা করলেও এবার কোনো সহযোগিতা পাইনি। আমরা সবসময় বৈষম্যের শিকার।”

এ সময় জোসনা রবিদাস (৫৫) বলেন, “পূজা উপলক্ষে কোনো নতুন কাপড় কেনা হয়নি। তিনবেলা পেট ভরে খাওয়াই কষ্টকর। সেখানে আবার পূজার কী আছে? আজ পূজার দ্বিতীয় দিন চললেও আমাদের ঘরে আনন্দ নেই।”

ধামশ্রেনী ইউনিয়নের ইন্দারার পাড় এলাকার চৈতা রবিদাস (৭৭), বজরা ইউনিয়নের বাবুর হাট এলাকার কার্তিক রবিদাসসহ অনেকে দুঃখ প্রকাশ করে বলেন, পূজা শুরু হলেও টাকার অভাবে কেনাকাটা করা সম্ভব হয়নি। কেউ তাদের খোঁজ রাখেন না। বছরে একবার পূজার আনন্দ এলেও অসহায় রবিদাস পরিবারগুলো সেই আনন্দ থেকে বঞ্চিত।

উপজেলা রবিদাস সম্প্রদায়ের সাধারণ সম্পাদক অনিল রবিদাস বলেন, অন্যান্য বছর সরকারি সহায়তা হিসেবে তারা চাল, কাপড়, ধুতি ও লুঙ্গি পেলেও এবার কোনো সহযোগিতা পাননি। তাদের সম্প্রদায়ের অনেক দরিদ্র পরিবার রয়েছে, যারা অত্যন্ত কষ্টে সংসার চালাচ্ছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো. ফিজানুর রহমান জানান, রবিদাস সম্প্রদায়ের জন্য সরকারি কোনো পৃথক বরাদ্দ নেই। অন্যান্য বছর পূজা উপলক্ষে সরকারি সহায়তা দেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে ইউএনও স্যার দুস্থ রবিদাস পরিবারের মধ্যে কাপড় বিতরণ করবেন বলে শুনেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ বলেন, রবিদাস সম্প্রদায়ের পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে যারা দুস্থ, তাঁদের সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৫৭   ১২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বদলির ফল দ্রুত প্রকাশের দাবিতে এমপির দ্বারস্থ এমপিওভুক্ত শিক্ষকরা
● উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, নাতির বিরুদ্ধে হত্যার অভিযোগ
● উলিপুরে সহায়তাবঞ্চিত দুই শতাধিক রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ
● রংপুরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরএমপির বিশেষ নিরাপত্তা প্রস্তুতি
● রংপুরে ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার



আর্কাইভ