ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ যুবক আটক

সুন্দরবনে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ যুবক আটক


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


খুলনা: সুন্দরবনে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ যুবক আটক

খুলনা: সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি, শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বন বিভাগ এ তথ্য জানায়। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আয়াতুল্লাহ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার কুদ্দুস গাজীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি ডিঙি নৌকা, হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।

বানিয়াখালী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২০:১৭:০৪   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●