ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• অসহায় ভাববেন না, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে স্পিকার মেজর হাফিজ • শাড়িতে হাত মুছেই ভাইরাল কাজল, ভক্তরা বলছেন ঘরের মেয়ে • সাইবার হয়রানিতে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘ঝামেলা নিয়েই চলে যেতে হবে’ • সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি • ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে শফিকুর রহমানের মন্তব্য, ‘ভালো নিয়তেই করেছেন হয়তো’ • ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন • রাজশাহীর জনসভায় তারেক রহমানের দাবি, শ্রমিক অসন্তোষে অর্থ দিচ্ছে পলাতক স্বৈরাচার • ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, বিএনপির অন্তর্কোন্দলেই ৪০ • কুষ্টিয়ায় গৃহবধূর মুখে হারপিক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে • রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ যুবক আটক

সুন্দরবনে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ যুবক আটক


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


খুলনা: সুন্দরবনে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ যুবক আটক

খুলনা: সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি, শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বন বিভাগ এ তথ্য জানায়। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আয়াতুল্লাহ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার কুদ্দুস গাজীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি ডিঙি নৌকা, হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।

বানিয়াখালী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২০:১৭:০৪   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কুষ্টিয়ায় গৃহবধূর মুখে হারপিক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে
● মহানবমীতে ভেড়ামারার মাতৃমন্দিরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী
● কয়রায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বাপ্পী, সম্প্রীতি প্রতিষ্ঠার অঙ্গীকার
● সুন্দরবনে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ যুবক আটক
● পাইকগাছায় দুর্গাপূজায় ১৫১ অসচ্ছল নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি



আর্কাইভ