ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » মাদক ছেড়ে মাঠে চল স্লোগানে স্পিকার মেজর হাফিজের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাদক ছেড়ে মাঠে চল স্লোগানে স্পিকার মেজর হাফিজের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


ভোলা: মাদক ছেড়ে মাঠে চল স্লোগানে স্পিকার মেজর হাফিজের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ভোলা: ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগান সামনে রেখে ভোলায় ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ অঞ্চলের মানুষ ফুটবলপ্রেমী এবং খেলাধুলার প্রতি তাঁদের আগ্রহ অনেক। তিনি বলেন, ‘এই মাঠে আমি আগেও এসে কয়েকটি খেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছি। আশা করছি, আগামী দিনগুলোতে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে।’

খেলা উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন তিনি। নিজের খেলাধুলার সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এ সময় ফুটবল খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফকে ধন্যবাদ জানান তিনি।

ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সভাপতি মো. ইউসুফ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ (ডিকো), উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এন/এস

বাংলাদেশ সময়: ২০:২০:১৬   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●