ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• অসহায় ভাববেন না, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে স্পিকার মেজর হাফিজ • শাড়িতে হাত মুছেই ভাইরাল কাজল, ভক্তরা বলছেন ঘরের মেয়ে • সাইবার হয়রানিতে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘ঝামেলা নিয়েই চলে যেতে হবে’ • সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি • ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে শফিকুর রহমানের মন্তব্য, ‘ভালো নিয়তেই করেছেন হয়তো’ • ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন • রাজশাহীর জনসভায় তারেক রহমানের দাবি, শ্রমিক অসন্তোষে অর্থ দিচ্ছে পলাতক স্বৈরাচার • ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, বিএনপির অন্তর্কোন্দলেই ৪০ • কুষ্টিয়ায় গৃহবধূর মুখে হারপিক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে • রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কালীগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী

কালীগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী


আল-আমিন হোসাইন,(পিরোজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


পিরোজপুর: কালীগঙ্গায় ট্রলারডুবিতে শিশু নিহত, নিখোঁজ মাকে উদ্ধারে অভিযান

পিরোজপুর: জেলার নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে পারাপারের সময় একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির মা এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল নিয়ে কালীগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা এবং নাজিরপুর থানা-পুলিশের সদস্যরা।

নিখোঁজ নারীকে উদ্ধারে কালীগঙ্গা নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল।

এন/এস

বাংলাদেশ সময়: ২০:২৫:১১   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● অসহায় ভাববেন না, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে স্পিকার মেজর হাফিজ
● ভোলায় পাওনা টাকা চাওয়ায় সাবেক নারী ইউপি সদস্যকে কুপিয়ে জখম
● লালমোহনে মা ইলিশ ধরতে গিয়ে ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড
● কালীগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী
● মাদক ছেড়ে মাঠে চল স্লোগানে স্পিকার মেজর হাফিজের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন



আর্কাইভ