ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• অসহায় ভাববেন না, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে স্পিকার মেজর হাফিজ • শাড়িতে হাত মুছেই ভাইরাল কাজল, ভক্তরা বলছেন ঘরের মেয়ে • সাইবার হয়রানিতে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘ঝামেলা নিয়েই চলে যেতে হবে’ • সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি • ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে শফিকুর রহমানের মন্তব্য, ‘ভালো নিয়তেই করেছেন হয়তো’ • ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন • রাজশাহীর জনসভায় তারেক রহমানের দাবি, শ্রমিক অসন্তোষে অর্থ দিচ্ছে পলাতক স্বৈরাচার • ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, বিএনপির অন্তর্কোন্দলেই ৪০ • কুষ্টিয়ায় গৃহবধূর মুখে হারপিক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে • রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মা ইলিশ ধরতে গিয়ে ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড

লালমোহনে মা ইলিশ ধরতে গিয়ে ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


 মা ইলিশ ধরতে গিয়ে লালমোহনে ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড

ভোলা: মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ভোলার লালমোহনে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার তৈলদ্দিনের ছেলে আলী আজগর (৪০), মোহাম্মদ আলীর ছেলে লোকমান হোসেন (৪০), তাইজুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (৪০) এবং আবুল কালামের ছেলে মো. জাকির (৩৫)।

এর আগে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ওই চার জেলেকে আটক করা হয়। অভিযানে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়। পরে জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় কেউ আইন অমান্য করে মাছ শিকারে নদীতে নামলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এন/এস

বাংলাদেশ সময়: ২০:২৮:৪৯   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● অসহায় ভাববেন না, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে স্পিকার মেজর হাফিজ
● ভোলায় পাওনা টাকা চাওয়ায় সাবেক নারী ইউপি সদস্যকে কুপিয়ে জখম
● লালমোহনে মা ইলিশ ধরতে গিয়ে ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড
● কালীগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী
● মাদক ছেড়ে মাঠে চল স্লোগানে স্পিকার মেজর হাফিজের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন



আর্কাইভ