ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে গাছের ডালে প্রাণ গেল পৌর বিএনপি সদস্য মোসলেমের

বাউফলে গাছের ডালে প্রাণ গেল পৌর বিএনপি সদস্য মোসলেমের


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬


বাউফলে গাছের ডালে প্রাণ গেল পৌর বিএনপি সদস্য মোসলেমের

পটুয়াখালী: জেলার বাউফলে গাছের ডাল মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন হাওলাদার ওই এলাকার মৃত আনালি হাওলাদারের ছেলে। তিনি পৌর বিএনপির সদস্য ছিলেন। তাঁর ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মিজানুর রহমান জানান, কালাইয়ার এক ব্যক্তির কাছে তাঁদের বাড়ির কয়েকটি গাছ বিক্রি করা হয়েছিল। বুধবার দুপুরে এক কাঠুরিয়া গাছে উঠে একটি ডাল কাটেন। পরে আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচে নামানোর চেষ্টা করেন। এ সময় গাছের কাছেই দাঁড়িয়ে থাকা মোসলেম উদ্দিন হাওলাদারের মাথায় ডালটি পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন মৃত ঘোষণা করেন।

বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, মোসলেম উদ্দিন হাওলাদার পৌর বিএনপির সদস্য ছিলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি জেনেছেন। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৩   ৩৯ বার পঠিত  | ●   ●   ●