ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের বাসিন্দা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী সরকার (৭৫) আর নেই।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৩টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বাদ জোহর উপজেলার গুয়াখড়া রেলওয়ে খেলার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৮ ১৫ বার পঠিত | ● আজাহার আলী সরকারের মৃত্যু ● চাটমোহর পাবনা ● বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী সরকার