ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু, সিংগাইর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম ভূইয়া জয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৯:০৮:৪৯ ১৫ বার পঠিত | ● আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ ● আফরোজা খানম রিতা ● সাম্প্রদায়িক সম্প্রীতি ● সিংগাইরে দুর্গাপূজা