ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান • সাত মাসেই সরকার দিশেহারা, বিএনপির অপরিপক্ব নেতৃত্বকে দুষলেন গোলাম পরওয়ার • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর • হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২ • সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন • ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার • প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি • দাফন সম্পন্ন দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেনের • পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর • বাউফলে গাছের ডালে প্রাণ গেল পৌর বিএনপি সদস্য মোসলেমের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি

প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬


প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি

রাজশাহী: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলি করা হয়।

এর আগে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রাজশাহী সফরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান তিনি।

জানা গেছে, এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে তাঁর দিকে এগিয়ে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। উপস্থিত ব্যক্তিরা এ ঘটনায় বিস্মিত হন। এর পরপরই তাঁকে ওএসডি করা হয়।

বিভাগীয় কমিশনারের দায়িত্বে পরিবর্তনের পর মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি পালন করেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। পরে সেখান থেকে রাজশাহীতে আসেন। রাজশাহীর কর্মসূচি শেষে রাতে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

বাংলাদেশ সময়: ১৯:০০:২৫   ১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি
● পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর
● বিইউপির এমবিবিএস মেধা তালিকায় ১৯তম তনুশ্রী, সুজানগরে সংবর্ধনা
● রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা
● নেশার টাকা না পেয়ে মাকে কাস্তে দিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক



আর্কাইভ