ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,হামলায় আহত ৩

নবাবগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,হামলায় আহত ৩


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


নবাবগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ক্যাফেতে হামলায় আহত ৩

ঢাকা: চাঁদা না দেওয়ায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর হাইওয়ে সড়কসংলগ্ন গ্রীনভিউ ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারে  পিছনের জমি নিয়ে হামলার অভিযোগ উঠেছে একদল ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্তরা হলেন নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর গ্রামের নুরুল হকের ছেলে শওকত আলী (৪২), বাছের উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪৪) এবং আব্দুল করিমের ছেলে মো. সুমন (৪০)। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় রেস্টুরেন্টের মালিক মো. জাহাঙ্গীর (৬৪), তাঁর ছেলে আবদুল্লাহ (২৬) ও আরাফাত হোসেন (২০) মারধরে আহত হন। খবর পেয়ে নবাবগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান টহল দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে স্থানীয় ফয়সাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্ণধার দেলোয়ার হোসেন দিলু বলেন, আওয়ামী ফ্যাসিস্ট দলের সহযোগী ও ভূমিদস্যু মো. শওকত আগেও এ ধরনের দখল ও হামলার ঘটনায় জড়িত ছিলেন। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুরে শওকত আলী তাঁর লোকজন নিয়ে চাঁদা দাবিতে হামলা চালান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সম্প্রতি এ অঞ্চলে গুটিকয়েক ব্যক্তি ভূমিদস্যুতায় জড়িত থেকে মব সৃষ্টি করছেন। তাঁদের কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। তাঁরা অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গ্রীনভিউ ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসের খতিয়ান নম্বর ১৬৭ ও ৪৮১ এবং আরএস দাগ নম্বর ১৯৫ ও ১৯৯-এর আওতাধীন ৯৬ শতাংশ জমি সরকার থেকে ইজারা নিয়ে তিনি ভোগদখল করছেন। ওই সম্পত্তির দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ভূমিদস্যুতায় জড়িত শওকত গং তাঁর কাছে ৫০ লাখ টাকা দাবি করে আসছেন। টাকা দিতে দেরি হওয়ায় তাঁরা দলবল নিয়ে তাঁর প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালান। এতে তিনি ও অন্যরা আহত হন এবং রেস্টুরেন্টের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় তিনি নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে তাঁরা পরিবারসহ ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:১২:১২   ১০১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ
● নবাবগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,হামলায় আহত ৩
● নেশার টাকা না পেয়ে বাবার ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার
● সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন
● ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার



আর্কাইভ