ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির হাওলাদার ও রাজিব হাওলাদার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গত বুধবার (২১ অক্টোবর) রাতে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কচুয়া গ্রামের পুরোনো খেয়াঘাটে অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া কবির হাওলাদারের (৪৫) বাবা মৃত হোসেন হাওলাদার। তিনি উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা। একই গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার (২৪)।
এ ছাড়া উপজেলা সদর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ওয়াদুদ সিকদার (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলা সদরের মৃত ইলিয়াস সিকদারের ছেলে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৬:১৫:৩৩ ২৩ বার পঠিত | ● ওয়াদুদ সিকদার ● কবির হাওলাদার ● কাঁঠালিয়ায় ইয়াবা উদ্ধার ● রাজিব হাওলাদার