ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী

রাজশাহীতে ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


রাজশাহীতে ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী

রাজশাহী: বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক ইসলাম (৪৪) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।

বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা-পুলিশের সহায়তায় আরএমপির বিশেষ মাদকবিরোধী দল মতিহার থানার এমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আজাদ চিনিকল বাজার গ্রামের মৃত জীবরাঈল হোসেনের ছেলে। বর্তমানে তিনি নতুন এমদাদপুর গ্রামে বসবাস করেন। অভিযানে তাঁর হেফাজতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আজাদের বিরুদ্ধে কাটাখালী থানায় পাঁচটি, বোয়ালিয়া থানায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী থানায় পেনাল কোডে আরও একটি মামলা রয়েছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আজাদ দীর্ঘদিন ধরে পলাতক মানিক ইসলামের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মানিক চরখিদিরপুর মধ্যচর গ্রামের শুকুর আলীর ছেলে। বর্তমানে তিনিও এমদাদপুর গ্রামে বসবাস করেন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মানিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৮   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● রাজশাহীতে ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী
● রাজশাহীতে কারাবন্দি বিএনপি নেতার পরিবারকে সহায়তা দিলেন সিটি প্রশাসক
● প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি
● পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর
● বিইউপির এমবিবিএস মেধা তালিকায় ১৯তম তনুশ্রী, সুজানগরে সংবর্ধনা



আর্কাইভ