ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

পটুয়াখালী: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দুমকি উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক চিঠিতে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকা সূত্রে জানা গেছে, জেলার ৭৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৩টি বাদে ৬৪টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগাম প্রস্তুতির লক্ষ্যে দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন—পাঙ্গাসিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সদস্য মো. খলিলুর রহমান হাওলাদার, লেবুখালী ইউনিয়নে ইউনিয়ন শাখার সভাপতি মো. কবির হোসাইন, মুরাদিয়া ইউনিয়নে উপজেলা শাখার সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়নে উপজেলা শাখার সদস্য মো. জসিম উদ্দিন এবং শ্রীরামপুর ইউনিয়নে ইউনিয়ন শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম সাইদুল মৃধা।

দলীয় সূত্র জানায়, আগেভাগে প্রার্থী ঘোষণা করায় তাঁরা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জনসমর্থন আদায়ে বেশি সময় দিতে পারবেন।

শ্রীরামপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী মো. শহিদুল ইসলাম সাইদুল মৃধা বলেন, “ইতোপূর্বেও আমি মনোনয়ন পেয়েছিলাম। এবার অনেক আগেই প্রার্থী ঘোষণা করায় মাঠে বেশি সময় কাজ করে জনসমর্থন আদায় করা যাবে।”

মুরাদিয়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান জানান, দল তাঁকে মনোনয়ন দিয়েছে। জনসমর্থন আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের দুমকি শাখার সভাপতি মাওলানা আব্দুর রব জানান, জেলা শাখা যাঁদের মনোনয়ন দিয়েছে, তাঁদের বিজয়ী করতে তাঁরা সার্বিক সহযোগিতা করবেন।

পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার জানান, ১৩টি ইউনিয়ন বাদে বাকি সব ইউনিয়নে প্রার্থী দেওয়া হয়েছে। প্রার্থীরা যাতে বিজয়ের লক্ষ্যে আগাম প্রস্তুতি নিতে পারেন এবং জনগণের কাছে গিয়ে সমর্থন আদায় করতে পারেন, সে জন্যই এ উদ্যোগ। বাকি ইউনিয়নগুলোতেও শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:১৯:০৩   ৩১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা
● কঁচা নদীতে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
● কাঁঠালিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও একজন



আর্কাইভ