ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি • সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয়


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু

রাজশাহী: পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

গতকাল রাত ১১টায় চেসি ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম।

তিনি বলেন, ‘চেসি ত্রিপুরা আজ রাত ১১টা ৭ মিনিটের সময় আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি ডাক্তার আমাদের নিশ্চিত করেছেন।’

চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় আহত হন চেসি। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

চেসি ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বণিক বার্তাকে তিনি বলেন, ‘চেসিকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। এর বাইরেও কিছু করার সুযোগ থাকলে আমরা অবশ্যই করতাম।’

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘আমার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন। নিজেদের খেয়াল রাখবেন, নিরাপদে থাকবেন। দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে প্রস্তুত।’

চেসি ত্রিপুরার মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহপাঠী রবিউল আলম লিখেছেন, ‘বোন আমার, আর কোনো দিন দেখা হবে না। এক করিডরে হাঁটা হবে না। ল্যাবে কাজ করা হবে না। পাহাড়ি খাবার খাওয়া হবে না। ভালো থাকিস ওপারে বোন আমার।’

আরেকজন লিখেছেন, চেসিকে বাঁচানোর সব আশা নিয়ে যারা অপেক্ষা করছিলেন, তাঁদের এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। চেসির আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিদায়, চেসি। তোমাকে আমরা মনে রাখব।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪০:৫১   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা
● ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু
● রাজশাহীতে ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী
● রাজশাহীতে কারাবন্দি বিএনপি নেতার পরিবারকে সহায়তা দিলেন সিটি প্রশাসক
● প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি



আর্কাইভ